আপনার প্রয়োজনীয় সার্ভিস সিলেক্ট করুন

Sosal add

Youtube ভিডিওর text কনভার্ট করুন খুব সহজে



 অনেক সময় ইউটিউব ভিডিও দেখতে গিয়ে ভাবি ইশ! যদি পুরো কথাগুলো একসাথে টেক্সট আকারে পাওয়া যেত। বিশেষ করে পড়াশোনা, নোট নেওয়া বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে ভিডিওর ভয়েসকে টেক্সটে রূপান্তর করা সত্যিই দারুণ কাজে লাগে। আগে এটা করতে আলাদা সফটওয়্যার বা ঝামেলাপূর্ণ প্রক্রিয়ার দরকার হতো। কিন্তু এখন এক্সটেনশনের মাধ্যমে খুব সহজেই যেকোনো ইউটিউব ভিডিওর ভয়েস টেক্সটে কনভার্ট করা যায়।

এই আর্টিকেলে আমরা দেখাবো কিভাবে YouTube Video To Text Converter Extension ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিওর ভয়েসকে সুন্দরভাবে টেক্সটে রূপান্তর করা যায়। ফলে আপনি চাইলে সেই টেক্সট কপি করে রাখতে পারবেন, পড়তে পারবেন বা নিজের কাজে ব্যবহার করতে পারবেন ঝামেলা ছাড়াই। তাই চলুন আর ধেরি না করে শুরু করি।

প্রথমে PC বা Laptop এর Google Chrome Browser ওপেন করুন।

তারপর সার্চবারে লিখুন NoteGPT Extension

তারপর প্রথমেই এই লিংকে ক্লিক করুন।

তারপর NoteGPT Extension টা Add to Chrome করে নিন।

Add Extension এ ক্লিক করুন।

এখানে Remove Form Chrome লেখা দেখাচ্ছে মানে Extension Add হয়ে গেছে।

এখন উপরে Extension Icon এ ক্লিক করুন।

তারপর NoteGPT Extension টা Pin করে নিন।

উপরে দেখেন পিন হয়ে গেছে।

আমাদের Extension Add করার কাজ শেষ। এখন আমরা YouTube এ যাব। তাই সার্চবারে YouTube.Com লিখে Enter করুন।

আমি YouTube থেকে জমসেদ মজুমদারের এই ভিডিওটি ওপেন করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিও ওপেন করুন।

তারপর দেখেন ভিডিও সাইডে NoteGPT Extension এর বার চলে আসছে। এখানে ভিডিও কথা টেক্সটে দেখার জন্য Generate Transcript এ ক্লিক করুন।

তারপর দেখেন ভিডিও এর কথা টেক্সটে দেখা যাচ্ছে।

নিচে Scroll করলে বাকি লেখা দেখতে পারবেন।

এখানে Read More এ ক্লিক করলে আপনি 00:00 থেকে 1:10 পর্যন্ত যত কথা বলেছে তা টেক্সটে দেখা যাবে।

দেখেন এখানে সম্পন্ন লেখা দেখা যাচ্ছে।

আর এখানে ক্লিক করে আপনি লেখা কপি করে নিতে পারবেন।

বিঃদ্রঃ NoteGPT দিয়ে আপনি কিছু ভিডিও ফ্রিতে Video To Text এ কনভার্ট করতে পারবেন পরে হয়তো Gmail দিয়ে Register করতে বলবে। আপনারা যারা বেশি বেশি ব্যবহার করবেন তারা জিমেইল দিয়ে Register করে নিবেন। অথবা অন্য Extension add করতে পারেন। Chrome Web Store এ আরো অনেক Extension রয়েছে যেগুলো দিয়ে Video To Text এ কনভার্ট করা যায়।

ইউটিউব ভিডিওর ভয়েসকে টেক্সটে রূপান্তর করার বিষয়টি আর জটিল কোনো কাজ নয়। এক্সটেনশনের সাহায্যে আমরা খুব সহজেই ভিডিওর পুরো কনটেন্ট লিখিত আকারে পেতে পারি। এতে যেমন পড়াশোনা, রিসার্চ বা নোট নেওয়ার কাজ দ্রুত হয়, তেমনি প্রয়োজনীয় তথ্য বারবার ভিডিও চালু না করেও সহজে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়।

সঠিকভাবে ব্যবহার করলে এই YouTube Video To Text Converter Extension আমাদের সময় বাঁচায়, কাজের গতি বাড়ায় এবং তথ্য সংগ্রহকে আরও সহজ করে তোলে। তাই যারা ইউটিউব ভিডিও থেকে টেক্সট আকারে তথ্য নিতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি কার্যকরী সমাধান হবে বলে আমি মনে করি।

May 20, 2026
Report Print

About Author


0 Response to "Youtube ভিডিওর text কনভার্ট করুন খুব সহজে"

Post a Comment